সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নওগাঁয় বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার ২

নওগাঁয় বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ রাজশাহী এবং সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার রাত ১টার দিকে শহরের ধোপাপাড়ার মোবারক আলীর বাড়ির ৭তলা ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা বাড্ডা মেট্রোর দক্ষিন বাড্ডার ২১ নং ওয়ার্ডের আব্দুল ওয়াদুদের ছেলে ওসমান গনি জিসান (৩০) ও যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া গ্রামের মনোরঞ্জন অধিকারীর ছেলে শংকর অধিকারী মুকেশ (৪০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অপারেশনাল দলের রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ার, মেজর সাকিব এবং কোম্পানী অধিনাকয় মাসুদ রানার নেতৃত্বে রাত ১টার দিকে শহরের ধোপাপাড়ার মোবারক আলীর বাড়ির ৭তলা ভবনে অভিযান চালানো হয়।

এসময় বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য লালবর্ণের ৪ কেজি ২০০ গ্রাম কেমিক্যালযুক্ত পাউডার, প্লাষ্টিকের ব্যাগের ভিতর সাদা বর্ণের ২ কেজি ৫শ গ্রাম কেমিক্যালযুক্ত পাউডার, পলিথিনের ভিতর ক্রিষ্টাল সাদা বর্ণের ২কেজি ৪শ গ্রাম পাউডার, পলিথিনের ভিতর ১কেজি ৮শ গ্রাম কেমিক্যালযুক্ত মাটি, বিউটেন গ্যাসযুক্ত কৌটা ২টি, দাহ্য পদার্থযুক্ত ডউ-৪০ কৌটা ১টি, লাল স্কসটেপ দ্বারা মোড়ানো বোম সাদৃশ্য বস্তু ১টি, একটি ব্যাটারী যাতে সহ আরো লেখা আছে, লাল স্কসটেপ ২টি, স্কসটেপ দ্বারা বাধাঁনো মোবাইল ব্যাটারী ২টি, রেজিস্টেন্স ৭টি, বাটন সুইচ ৮টি, টিউনিং সুইচ ৬টি, (ওঈ) ১টি যাতে (তঐঅঘএ) লেখা, ইন্ডিকেটর ল্যাম্প ৮টি ওই দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় বিষ্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ অনুসারে মামলা রুজু করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com