শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

আবারও পয়েন্ট খোয়ালো পিএসজি

ফ্রেঞ্চ কাপের ম্যাচে সহজ জয়েই বছরটা শুরু করেছিল প্যারিস সেইন্ট জার্মেই। কিন্তু লিগ ওয়ানে নিজেদের দুর্দশা যেন কাটাতেই পারছে না মাউরিসিও পচেত্তিনোর দল।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে অলিম্পিক লিওনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।ঘরোয়া লিগে শেষ পাঁচ ম্যাচে পিএসজির এটি চতুর্থ ড্র।

অবশ্য আরও একবার পয়েন্ট খোয়ালেও শীর্ষস্থান অটুট রয়েছে তাদের। লিগের ২০ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট পিএসজির। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। লিওন ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে ১১ নম্বরে।

গত রবিবার রাতে লিওনের মাঠে খেলতে গিয়ে শুরুতেই গোল হজম করে বসে পিএসজি। ম্যাচের সপ্তম মিনিটে লিওনকে এগিয়ে দেন দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা।

মনে হচ্ছিল, এই এক গোলেই হয়তো পিএসজিকে হারিয়ে দেবে লিওন।তবে শেষ পর্যন্ত তা হতে দেননি বদলি হিসেবে নামা থিলো কেহরার।

ম্যাচের ৭৬ মিনিটের সময় ফাঁকায় বল পেয়ে ডান পায়ের নিচু শটে লিওন গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। যা পরাজয় এড়িয়ে এক পয়েন্ট এনে দেয় পিএসজিকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com