বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

যে কারণে সমুদ্রপথে ক্রিকেটাররা

টেস্ট শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যাত্রার শুরুটা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য তারিয়ে তারিয়ে উপভোগ করার মতোই ছিল। আকাশ নয়, তাঁদের যাত্রা ছিল সমুদ্রপথে। সেন্ট লুসিয়ার রাজধানী কাস্ট্রিজের বন্দর থেকে ফেরিতে রওনা হওয়ার পর ছবি-টবি তুলে দারুণ সময় কাটানোর পর্ব অবশ্য স্থায়ী হয়নি বেশিক্ষণ।

উত্তাল আটলান্টিকের ঢেউয়ের তোড় এবং ‘মোশন সিকনেস’-এর কারণে মুহূর্তেই অসুস্থ হয়ে পড়েন দলের বেশ কয়েকজন ক্রিকেটার।

এর মধ্যে পেসার শরীফুল ইসলাম ও উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসানের অবস্থা ছিল অন্যদের তুলনায় বেশি খারাপ।

বমি করতে করতে ক্লান্ত ক্রিকেটাররাও উত্তাল যাত্রার ধকল কাটিয়ে সুস্থ আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় তিনি বলছিলেন, ‘একটু আগেও খোঁজ নিয়েছি আমি। সবাই সুস্থ আছে, ভালো আছে। যারা বমি করেছিল, তারাও। কারণ পৌঁছানোর পর রাতেই ডমিনিকান সরকারের পক্ষ থেকে দুই দলের সম্মানে নৈশ ভোজের আয়োজন ছিল। সেখানে আমাদের পুরো দলই গেছে। কেউ অসুস্থ থাকলে নিশ্চয়ই সেখানে অনুপস্থিত থাকত। ’

বিমানে করে কেন দলকে ডমিনিকায় নেওয়া হলো না, এই প্রশ্নের জবাবে বিসিবি প্রধান নির্বাহী বললেন, ‘কভিডের কারণে ক্যারিবিয়ানের বন্ধ হয়ে যাওয়া অনেক ফ্লাইটই এখনো চালু হয়নি। যেসব ফ্লাইট পাওয়া যাচ্ছিল, এর সবই ছোট ছোট বিমান। আর শুধু দলই তো যায় না, দলের হাজার হাজার কেজি মালামালও যায়। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই) আমাদের অনেক আগেই বিষয়টি জানায়। সেই সঙ্গে বিকল্প প্রস্তাবও দেয়। একই ফেরিতে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ দলও ভ্রমণ করবে, তাই আমরাও আপত্তি করার কোনো কারণ দেখিনি। ’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com