মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নওগাঁ পুলিশের বিশেষ অভিযানে পিকাপ ও পাওয়া টিলার ট্র্যাক্টর সহ দুই চোর চক্রের সদস্য গ্রেফতার

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকাপ ও ৪ টি পাওয়ার টিলার / ট্র্যাক্টর সহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার।

গত কিছুদিনের নওগাঁ জেলার মান্দা থানায় এলাকায় বেশ কয়েকটি ট্রাক্টর /পাওয়ার টিলার চুরির অভিযোগ পাওয়া যায় পাওয়া যায়। এর পরিপেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে কয়েকজন চৌকস পুলিশ সদস্যের সমন্বয়ে পাওয়ার টিলার উদ্ধার এবং চোরদেরকে গ্রেফতার করার জন্য বিশেষ দল গঠন করা হয়।

মান্দা থানা পুলিশ তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদ পর্যালোচনা করে উদ্ধার অভিযান শুরু করে।
অভিযানে চোর সন্দেহে মোঃ ফারুক হোসেন (৪৫) পিতা মৃত মফিজ উদ্দিন, সাং গাড়ীক্ষেত্র, থানা মান্দাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার তথ্য অনুযায়ী অনুযায়ী নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আসামী মোঃ মিলন হোসেন (৫০) পিতা মৃত আবুল বক্কর সিদ্দিক, সাং লালবাড়ি, থানা মহাদেবপুর, জেলা নওগাঁ হেফাজতে থাকা চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয় ।

আন্তজেলা ট্রাক্টর চোর চক্রের সদস্য ফারুক হোসেন এবং মিলন হোসেনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা আরো কয়েকটি ট্রাক্টর চুরির কথা পুলিশের নিকট স্বীকার করে করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের তথ্য পর্যালোচনা করে অফিসার ইনচার্জ মান্দা থানার নেতৃত্বে গতকাল ১৭ ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের দেখানো স্থান থেকে সেই সাথে তাদের হেফাজত থেকে মান্দা থানা পুলিশ সরজমিনে উদ্ধার অভিযান চালিয়ে আরো তিনটি পাওয়ার টিলার উদ্ধার করে। সেই সাথে পাওয়ার টিলার চুরি করার পর চোরদের চোরাই পাওয়ার টিলার আনা নেওয়ার কাজে ব্যবহৃত মিনি পিক আপ জব্দ করা হয়েছে।

ট্রাক্টর হারানোর অভিযোগকারী দুইজন বাদী জনাব রহিদুল ইসলাম এবং জয়নুল ইসলাম বিশ্বাস পুলিশের এই সাফল্যজনক অভিযানে অত্যন্ত আনন্দিত এবং পাওয়ার টিলার গুলো উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ সন্তোষ প্রকাশ করেন। কৃষি নির্ভর মান্দা এলাকার কৃষি কাজে ব্যবহৃত চারটি পাওয়ার টিলার উদ্ধার এবং চোর চক্রের দুইজন সদস্য গ্রেপ্তার হওয়ায় স্থানীয় গ্রামবাসী মান্দা থানা পুলিশ তথা নওগাঁ জেলা পুলিশের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার, নওগাঁ জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন নওগাঁ জেলায় অপরাধ প্রতিরোধে এবং আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। তিনি অপরাধ প্রতিরোধে জনসাধারণকে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতার আহ্বান জানান|

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com