বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

 

উজ্জ্বল কুমার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ সদর উপজেলার গোয়ালি গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

২০ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

 

নিহত ইয়াসমিন (১৮) বদলগাছি উপজেলার ভরট্ট বালুভরা গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে। ছয় মাস আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় নওগাঁ সদর উপজেলার শিকারপুর এলাকার গোয়ালি মৎস্যজীবী পাড়ার বাসিন্দা আকাশের (২৩) সঙ্গে। আকাশ জমির উদ্দিনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুরোনো বসতবাড়ি থেকে কান্নাকাটি করতে করতে পাশের একটি নতুন তিনতলা ভবনে যান ইয়াসমিন। পরে দুপুর প্রায় ১টার দিকে জুমার নামাজের প্রস্তুতিকালে বিকট শব্দ শুনে স্থানীয় মুসল্লিরা ওই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার স্বামীও সেখানে উপস্থিত ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

 

খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা-পুলিশের এসআই রেজাউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী আকাশ সেখান থেকে সরে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ।

 

প্রতিবেশীরা জানান, আকাশ মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করতেন। তবে ঠিক কী কারণে এ মৃত্যু ঘটেছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। নিহতের বড় বোন রেশমার বাড়ি ঘটনাস্থলের পাশেই।

 

পরিবারের সদস্যদের দাবি, ইয়াসমিন রোজা রেখেছিলেন এবং সেহরি খেয়ে ছিলেন। নিহতের পরিবারের দাবি, এটি কোনো ভাবেই আত্মহত্যা নয়; তাকে হত্যা করা হয়েছে।

 

ইয়াসমিনের বড় দুলাভাই ইমান হোসেন বলেন, আমার শালিকাকে এর আগেও নির্যাতন করা হয়েছে। ঘটনার দিনও তাকে মারধর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

 

ইয়াসমিনের বড় বোন বলেন, সে ভোরে সেহরি খেয়েছিল। কোনো অস্বাভাবিক আচরণ ছিল না। হঠাৎ করে এমন ঘটনা মেনে নেওয়া যাচ্ছে না। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাই। তবে এ বিষয়ে নিয়তের স্বামীর পরিবারের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

নওগাঁ সদর মডেল থানার ওসি জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু-তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com