সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

রাজশাহীতে ট্রাক ড্রাইভারকে কুপিয়ে টাকা ছিনতাই

রাজশাহী নগরের কোট স্টেশন এলাকায় সাদ্দাম (৩৯) নামের এক ট্রাক ড্রাইভারকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৬০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় হামলা কারিরা। আজ (১ জুলাই) শুক্রবার সন্ধায় কোর্ট স্টেশনে তুহিনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত সাদ্দাম কাশিয়াডাংঙ্গা থানার হড়গ্রাম কলোনির গিয়াস উদ্দিনেরর ছেলে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নং ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদ্দাম কোর্ট স্টেশনে তুহিনের চায়ের দোকানে সামনে দাড়িয়ে চা খাচ্ছিলেন। এসময় ৫ থেকে ৬ জন এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা সাদ্দামের কাছ থেকে ৬০ হাজার টাকা, তার গলার একটি চেন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারিরা।
এতে সাদ্দামের বুকে ও ডান পায়ে ক্ষত হয় এবং পায়ের রগ কেটে যায়। হামলাকারিদের মধ্যে গুড়িপাড়া এলাকার শিমুল, কাশিয়াডাঙ্গা শেখপাড়া গ্রামের ইউসুব, আশ্রয়ন প্রকল্পেরর হৃদয়, সম্রাট, রাসেল, আওয়াল ও রুবেল ছিল বলে আহত সাদ্দাম ও প্রত্যক্ষদর্শীরা জানায়।
কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর পর হামলাকারিদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়। দ্রুত হামলাকারিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com