শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

উৎসব মুখর পরিবেশে রামেকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রিয় আঙ্গিনায় বারে বারে’ স্লোগানকে সামনে রেখে আজ (১ জুলাই) শুক্রবার বেলা ১১টায় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ‘আরএমসি ডে-২০২২’ শিরোনামে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রামেক ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়ানো হয়। এরপর রামেক ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ডা.কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দিনব্যাপী কর্মসূচিতে আরো ছিল স্মৃতি চারণ, র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে-বিদেশে কৃতিত্বের সাক্ষর রেখে চলেছেন। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। নিজস্ব অর্থে আমাদের গৌরব ও আত্মমর্যাদার পদ্মা সেতু নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমসি ডে উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান এমপি, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও সংসদ সদস্য ডা. মোঃ আব্দুল আজিজ। অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, স্বাচিপ রাজশাহীর সভাপতি ডা. চিন্ময় কান্তি দাস, বিএমএ ও স্বাচিপ রাজশাহীর সাবেক সভাপতি ডা. এসআর তরফদার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন রামেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ সরকার। সঞ্চালনা করেন আরএমসি ডে উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com