শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

বিভিন্ন উন্নয়ন নিয়ে রাসিক মেয়রের মতবিনিময়

রাজশাহী মহানগরীর কোর্ট এলাকায় সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে আদালতের ভেতরে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এছাড়া আদালত চত্বরে পাবলিক টয়লেট নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের লক্ষ্যে সম্মানিত বিচারকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আছাদুজ্জামান। মতবিনিময় সভা শেষে চলমান বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং পাবলিক টয়লেট সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নে জায়গা পরিদর্শন করেন রাসিক মেয়র।
এ সময় রাজশাহীর আদালতের সম্মানিত বিচারকবৃন্দ, রাসিকের প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী এ্যাডভোকেট বার ভবন থেকে কোর্ট ঢালান পর্যন্ত সড়ক প্রশস্তকরণের জন্য মাননীয় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের অনুরোধের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে রাজশাহী সিটি কর্পোরেশনকে আদালতের ভেতরে জায়গা ব্যবহারের অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয়।
৮ ফুট প্রস্থ এবং ১০৪৮ ফুট দৈর্ঘ্য জায়গা ব্যবহারের অনুমতিপত্র গত ১৫ মার্চ রাসিক মেয়রের হাতে অনুমতিপত্র তুলে দেন রাজশাহী জেলা ও দায়রা জজ। অনুমতি পাওয়ার পর সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ বাস্তবায়ন করছে রাসিক। সড়ক সংলগ্ন আদালতের ভেতরের জায়গায় প্রশস্ত সড়ক ও ফুটপাত নির্মাণ করা হবে। ফলে বর্তমান বাঁকা সড়কটি অনেকটা সোজা হবে, নাগরিকদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com