সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

তৃতীয় লিঙ্গের জনগণের উন্নয়নের অন্তরায় হিজড়া গুরু : পুলিশ কমিশনার

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও মূলধারার সাথে যুক্ত করতে হলে একটি কাঠামো ও শৃংখলার মধ্যে নিয়ে আসতে হবে। সেইসাথে প্রথমে হিজড়া গুরু প্রথা বন্ধ করতে হবে।

কারন গুরুরা সাধারণ তৃতীয় লিঙ্গের সদস্যদের মারাত্বকভাবে নির্যাতন করে। দিন শেষে গুরুর দেয়া নির্ধারিত টাকা না দিতে পারলে খাওয়া বন্ধসহ মানষিক ও শারীরিক নির্যাতন করে।

এই পেশা থেকে বেরিয়ে আসতে চাইলে গুরুরা তা মেনে নেয় না। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক এসব কথা বলেছেন।

গতকাল (২৭ জুন) সোমবার দিনের আলো হিজড়া সংঘের আায়োজনে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় তিনি বলেন, রাজশাহীতে বসবাসরত ১ হাজার ২০০ জন তৃতীয় লিঙ্গের সদস্যকে এক প্লাটফর্মে নিয়ে আসতে হবে। এ বিষয়ে ডাটা কালেকশন করার পরামর্শ দেন তিনি।

দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, ডিসি সদর রফিকুল হাসান, ডিসি ডিবি আরেফিন জুয়েল, ডিসি এনডি রাকিবুল রাকিব, এডিসি গোলাম রুহুল কুদ্দুস, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ ও সেকেন্দার আলী, পুলিশ পরিদর্শক মোহতারেমা আশরাফী খানম ও জিল্লুর রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com