রবিবার, ২৬ Jul ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

‘মাসুদ রানা’ মুক্তি পাবে ডিসেম্বরে,

ঢালিউডে বহুল আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’। কাজী আনোয়ার হোসেনের বেস্ট সেলার ‘মাসুদ রানা’ সিরিজের চরিত্র এটি। পেশায় গোয়েন্দা।

বহুকাল ধরেই এদেশের পাঠকের কাছে প্রিয় চরিত্র মাসুদ রানা। জানা গেলো সিনেমাটা এই বছরের শেষেদিকে মুক্তি দেওয়া হবে।রিচালক সৈকত নাসির  বলেন, ‘এই বছরের শেষ মাসে মুক্তি দেওয়া হবে ‘মাসুদ রানা’ সিনেমা।

আমাদের প্রায় সব কাজ শেষেদিকে। কিছু কাজ আছে যা দেশে বাইরে করতে হবে। আশা করছি যে সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে।’

সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, ‘আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘তালাস’ ছবিগুলোও আছে মুক্তির অপেক্ষায়।

এগুলো কবে আসবে জানিয়ে এই পরিচালক আরও বলেন, ‘সত্যি বলতে ‘ক্যাসিনো’ এবং ‘আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’র রিলিজ ডেট এখনো চূড়ান্ত করিনি। তবে শিগগিরই জানাতে পারবো।

তবে এই বছরের ৪ ফেব্রুয়ারিতে ‘তালাশ’ সিনেমাটি মুক্তি পাবে। যা এক দল গানপাগল ছেলেমেয়ের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে।

এই সিনেমায় শবনম বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ এবং আসিফ আহসান খান। তাছাড়াও এই বছরে আরও দুইটা সিনেমা মুক্তি দিবো।’

‘নতুন কয়েকটা সিনেমা নিয়ে কাজ শুরু করবো তা নিয়ে এখন কাজ করছি। সামনের মাসে নতুন একটা ওয়েব সিরিজের শুটিং শুরু করবো।

এই ওয়েব সিরিজটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া’- যোগ করেন সৈকত নাসির।‘মাসুদ রানা’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাসেল রানা, অমনি, তাসকিন রহমানসহ অনেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com