রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

মহানবী (সা.) কে নিয়ে মন্তব্য: দুই নেতাকে দল থেকে বহিষ্কার ও মামলা দায়ের বিজেপির

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে, সৌদি আরব, কুয়েত, কাতারসহ অন্তত ১৫টি দেশ। কয়েকটি মুসলিম দেশ ভারতের পণ্য বয়কটেরও আহ্বান জানিয়েছে। এরই মধ্যে, দুই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ভারতের ক্ষমতাসীন দল- বিজেপি। অভিযুক্তদের দল থেকে বরখাস্তের পাশাপাশি, তাদের নামে দায়ের করা হয়েছে মামলাও।

যদিও সোমবার (৬ জুন) লিখিত বিবৃতির মাধ্যমে এ ব্যাপারে নিজেদের অবস্থান পরিস্কার করেছে মোদি প্রশাসন। তারা জানিয়েছে, যে মন্তব্য নিয়ে বিতর্ক উঠেছে, সেগুলো একান্তই ওই ব্যক্তিদের নিজস্ব মতামত, সরকারের মনোভাব নয়। ভারত সরকার বরাবরই সব ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল।

বরখাস্ত হওয়ার পর বিজেপি নেতা ও বিজেপির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালও পড়েছেন চাপে। বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা তার ইচ্ছা ছিল না।

বরখাস্তকৃত বিজেপি নেতা ও দলটির মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দাল বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ইচ্ছা ছিল না। শুধু ঘৃণা-বিদ্বেষ ছড়ানো ব্যক্তিদের সাধারণ একটা প্রশ্ন করেছিলাম। স্পষ্টভাবে বলতে চাই যে, আমি সব ধর্মকেই সমানভাবে সম্মান করি। আমি চাই কেউ আমার ধর্মের ব্যাপারে কটুক্তি না করুক, আমিও কারো ব্যাপারে বাজে কথা বলবো না।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ৬৫ লাখ ভারতীয় কাজ করেন। দেশগুলোয় বার্ষিক প্রায় ৯ হাজার কোটি ডলারের বাণিজ্য আছে ভারতের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com