রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

গোবিন্দগঞ্জে পুলিশকে ধাক্কা দিয়ে হ্যান্ডকাপসহ আসামির পলায়ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সামনে পুলিশের ভ্যান থেকে পুলিশকে ধাক্কা দিয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে এক ধর্ষণ ও অপহরণ মামলার আসামি। আজ মঙ্গলবার (৩১ মে) সকালে চা ল্যকর এ ঘটনাটি ঘটলেও পুলিশ তা স্বীকার করেছে বিকেলে।

থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার ধর্ষণ ও অপহরণ মামলার আসামি উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সামিউল ইসলাম (২২) শ্বশুরের করা নিজ শ্যালিকাকে অপহরণ ও ধষর্ণের গোবিন্দগঞ্জ থানার একটি মামলায় পলাতক ছিল। থানা পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিতের পর চাঁদপুর জেলার মতলব থেকে তাকে গ্রেফতার করে। আজ (৩১ মে) মঙ্গলবার ভোরে তাকে নিয়ে গোবিন্দগঞ্জে থানার সামনে পৌঁছে পুলিশের ভ্যানটি। এ সময় গাড়ি থেকে নামনোর সময় অতর্কিতে সে এক কনস্টেবলকে ধাক্কা মেরে হান্ডকাপ দৌড়ে পালিয়ে যায়। সকাল থেকে বিষয়টি লোকমুখে প্রচার হলেও পুলিশ সারা দিন এ ব্যাপারে মুখ খোলেনি।

বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশের একাধিক টিম তাকে গ্রেফতারের জন্য মাঠে কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com