রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

নেপালে ২২ আরোহী নিয়ে বিমান নিখোঁজ, বিধ্বস্ত হওয়ার শঙ্কা

নেপালে ২২ জন আরোহী নিয়ে মাঝআকাশে নিখোঁজ হয়েছে ‘তারা এয়ার’ এর একটি বিমান। যাত্রীদের মধ্যে রয়েছেন ৪ জন ভারতীয় ও ৩ জাপানি। আজ রবিবার সকালে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নেপালের পর্যটকপ্রিয় পোখরা থেকে জোমসোমের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।

সংবাদ সংস্থা এএনআই জানায়, সকাল ৯টা ৫৫ মিনিটে রওনা দেয় বিমানটি। উড্ডয়নের পর কিছুক্ষণের মধ্যে বিমানটি রাডারের বাইরে চলে যায়। তাকে খুঁজে করতে একটি সেনা হেলিকপ্টার পাঠানো হয়েছে। বিমানটি ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ২২ আরোহীর মধ্যে ৭ ভারতীয় ও জাপানি ছাড়াও ছিলেন ৩ বিমানকর্মী এবং স্থানীয় যাত্রী।

জোমসোমের এক বিমান চলাচল নিয়ন্ত্রককে উদ্ধৃত করে স্থানীয় একটি সাংবাদমাধ্যম জানিয়েছে, তারা জোমসোমের ঘাসার কাছে বিকট শব্দ শুনতে পেয়েছেন। এ থেকেই তাদের আশঙ্কা, বিমানটি বিধ্বস্ত হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com