রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

স্ত্রীর কষ্ট কমাতে লাখ টাকার বাইক কিনলেন ভিক্ষুক!

স্ত্রীর পিঠে ব্যাথা। আর তাই ভিক্ষার কাজে যেতে কষ্ট হতো তার।

এই কথা স্বামীর কাছে বলা পর স্ত্রীর জন্য ৯০ হাজার রুপি দিয়ে ( বাংলাদেশি টাকায় ১ লাখ ২ হাজার টাকা) মোটরসাইকেল কিনে দিলেন ভিক্ষুক। এমনই একটি ঘটনা সম্প্রতি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় ভিক্ষা করেন সান্তোষ কুমার সাহু। সম্প্রতি তিনি তার স্ত্রীর কষ্ট কমানোর জন্য মোটরসাইকেলটি কিনে দিয়েছেন।

সাহু জানান, তাদের আগে তিন চাকার একটি সাইকেল ছিল। সেটি তার স্ত্রীকে ঠেলতে হতো । এতে তার পিঠে ব্যাথা হতো। কিন্তু এখন মোটরসাইকেল থাকায় অনায়াসে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছেন।

সাহু বলেন, আমরা এখন সিওনি, ভোপাল ও ইন্দোরে যেতে পারি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সাহু চার বছর ধরে মোটরসাইকেল কেনার জন্য টাকা জমিয়েছেন। কেনার সময় পুরো টাকাই তিনি নগদ দিয়েছেন।

এএনআই জানায়, আগে তিন চাকার একটি সাইকেল দিয়ে স্ত্রীসহ ভিক্ষা করতেন সাহু। রাতে যেকোনো মন্দির, মসজিদ অথবা বাস স্টেশনে ঘুমাতেন তারা।

স্ত্রীর জন্য সাহুর এমন ভালোবাসার প্রশংসা করেছেন অনেকে।

একজন টুইটার ব্যবহারকারী লেখেন, বাহ! স্বপ্ন দেখা বন্ধ করবেন না। এটির জন্য কাজ করতে থাকুন।

আরেকজন লেখেন, এটিই সত্য ভালোবাসার সংজ্ঞা ।

সূত্র:এনডিটিভি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com