রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

বাস দুর্ঘটনায় ১১ জন নিহত

ইরাকে একটি মিনিবাস দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে নয়জনই শিক্ষক।আজ (১৬ এপ্রিল) শনিবার ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইফতার করে বাগদাদের দক্ষিণাঞ্চল থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার জন্য দ্রুত গতিকেই দায়ী করেছে কর্তৃপক্ষ। একটি পুলিশ সূত্র জানিয়েছে, পবিত্র কারবালা শহর থেকে ফেরার সময় বেবিলন প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে ওই মিনিবাসের সংঘর্ষ হয়। মিনিবাসের দ্রুত গতি এবং অপর গাড়ি চালক অমনোযোগী থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

পুলিশ সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর মিনিবাসে আগুন ধরে যায়। যুদ্ধ-সংঘাত, অবহেলা এবং স্থানীয়ভাবে দুর্নীতি বেড়ে যাওয়ার কারণে তেল সমৃদ্ধ ইরাকের অবকাঠামোর পতন ঘটেছে। বিভিন্ন রাস্তা-ঘাট, ব্রিজ ঠিকভাবে মেরামত করা হচ্ছে না। ফলে প্রায়ই সেখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

অনেক সড়কেই বড় বড় গর্ত রয়েছে এবং রাতের বেলা রাস্তা পুরোপুরি অন্ধকারে তলিয়ে যায়। গত বছর ইরাকে সড়ক দুর্ঘটনায় প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com