বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

বোলিং কোচ এবং উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন উমর গুল

আফগানিস্তান ক্রিকেট দলের নতুন বোলিং কোচ এবং উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন উমর গুল। ৩৭ বছর বয়সী পাকিস্তানের এই সাবেক গতিতারকা নিজেই নিশ্চিত করেছেন এই খবর।

গুল ‘ক্রিকেট পাকিস্তান’কে জানিয়েছেন, আগামী (৪ এপ্রিল) থেকে আবুধাবিতে আফগানিস্তান ক্রিকেট দলের ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন তিনি।আন্তর্জাতিক ক্রিকেটে ৪২৭ উইকেটের মালিক সাবেক ডানহাতি এই পেসারের সঙ্গে আপাতত তিন সপ্তাহের চুক্তি হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের। পরে তার চুক্তির মেয়াদ বাড়ানোরও সম্ভাবনা রয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত গুল বলেন, ‘পিএসএল, কেপিএল, এলপিএল এবং ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর পর আন্তর্জাতিক কোনো দলের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আমার অভিজ্ঞতা দিয়ে আফগানিস্তানের বোলারদের সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব।’

দিন কয়েক আগে ইংল্যান্ডের সাবেক ব্যাটার গ্রাহাম থর্পকে দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। গুলের অন্তর্ভূক্তি আফগানদের কোচিং প্যানেলকে আরও শক্তিশালী করবে নিঃসন্দেহে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com