মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

কাতার বিশ্বকাপের বল উন্মোচন করলেন মেসি

চলতি বছর হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে সামনে টুর্নামেন্টের বল উন্মোচন করলো ফিফা। গতকাল (২৯ মার্চ) বুধবার লিওনেল মেসি ও সন হিউং মিনের উপস্থিতিতে এডিডাসের প্রস্তুতকৃত বল ‘আল রিহলা’র কথা জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এ নিয়ে টানা ১৪ আসরে ফিফা বিশ্বকাপের বল প্রস্তুত করলো এডিডাস। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে টুর্নামেন্টের ইতিহাসে আগের আসরগুলোতে এতো দ্রুতগতির বল দিয়ে খেলা হয়নি কখনও। শুধু গতিই নয়, ম্যাচের মান বাড়ানোর ক্ষেত্রেও বলের অবদান থাকবে বলে আশাবাদী তারা।

আরবি ভাষার শব্দ ‘আল রিহলা’র অর্থ যাত্রা। এই নামের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে কাতারের জাতীয় পতাকা, প্রতীকী নৌকা, স্থাপত্য ও তাদের সংস্কৃতি। বর্তমান গতিময় ফুটবলের সঙ্গে তাল মেলানোর জন্যই দ্রুতগতির বলটি তৈরি করা হয়েছে।

এই বলের অন্যতম বৈশিষ্ট্য হলো সিআরটি কোর (CRT-CORE) এবং স্পিডশেল। সিআরটি কোরটি মূলত বলের হৃৎপিণ্ড। এখান থেকেই গতি, নির্ভুলতা এবং ধারাবাহিকতা সঞ্চার ঘটবে। এই সিআরটি কোরের কারণে বাতাসের সঞ্চালনও থাকবে যথাযথ।

পাশাপাশি আল রিহলাই ফিফা বিশ্বকাপের প্রথম বল, যেটি পুরোটা প্রস্তুত করা হয়েছে জলভিত্তিক কালি ও আঠার সমন্বয়ে। ইকার ক্যাসিয়াস, কাকা, ফারাহ জেফরি ও নৌফ আল আনজিরা এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com