রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

কিছু অনিয়মের অভিযোগ ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: জাপান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে জাপান বলেছে, কিছু অনিয়মের অভিযোগ ছাড়া বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) ঢাকায় জাপান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, নির্বাচনে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেলেও, জাপান স্বাগত জানায় যে সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে একটি পর্যবেক্ষকদল নির্বাচন পর্যবেক্ষণ করেছে। এ দলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশে জাপান দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি বাইরের একজন বিশেষজ্ঞও ছিলেন।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন যথাযথ প্রক্রিয়া মেনে পরিচালিত হয়েছে বলে পর্যবেক্ষণে দেখা গেছে। তবে, নির্বাচনের আগে হতাহতসহ কিছু সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাপান।

বিবৃতিতে আরও বলা হয়, জাপান আশা করে যে, দেশটির কৌশলগত অংশীদার বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আরও অগ্রগতি অর্জন করবে।

বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখারও আশা প্রকাশ করেছে জাপান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com