মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ

মোঃ সিরাজুল ইসলাম, ‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

‎ নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রূপগঞ্জ থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। ২৩ জুন মঙ্গলবার সকাল থেকে রূপগঞ্জ উপজেলার  বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল করে। সরেজমিনে ঘুরে দেখা যায়, সকালে রূপগঞ্জ থানা বিএনপি সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে পূর্বাচল ৩শ ফিটে বিক্ষোভ মিছিল হয়। মিছিলে রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল, ‎দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি  আসাদ ফকিরসহ আরো অনেকে।

‎একই দিনে উপজেলার  ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে  ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শাকিল আহমেদ নুরু ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মিছিলে ভুলতা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি জাহাঙ্গীর, মোঃ রবিন, মোঃ খোরশেদ আলম, ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মোস্তফা, মোঃ মাসুম মোল্লা, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহাদুল্লাহ, মোঃ বাদল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,সহ দপ্তর সম্পাদক হাসানসহ আরো অনেকে অংশ নেয়।

‎একই সময়ে ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া ও রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাছুম বিল্লাহ’র নেতৃত্বে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  মিছিলে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাকিব হাসান রাজা, আশরাফুল ইসলাম হৃদয়, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাওন শাকিল ভূইয়া, যুগ্ম আহবায়ক শামীম খান, বর্তমান সভাপতি আলামিন ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ দপ্তর সম্পাদক রাইজুল ইসলাম, তারাব পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মাজহারুল ইসলাম রাজিব, সদস্য সচিব আনিসুর রহমান নাবির প্রধান, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা  মেহেদী হাসান, রনি হাসান মাটি, সলিম উদ্দিন চৌধুরী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফাহিম আহমেদ তুষার, কাঞ্চন পৌর ছাত্রদল নেতা আলীমুল হাসান,  সায়মন আলম, হাবিবুর রহমান শিমুল, মেহেদী হাসান শুভ অংশ নেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com