শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ফের আতঙ্কের আশঙ্কা, ‘আন্ডা রফিক’কে ঘিরে উদ্বেগ স্থানীয়দের

 

নিজস্ব প্রতিবেদক:

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশার মধ্যেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। উপজেলার নাওরা এলাকায় আলোচিত ব্যক্তি রফিকুল ইসলাম ওরফে ‘আন্ডা রফিক’কে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও শঙ্কা তৈরি হয়েছে।

রূপগঞ্জ উপজেলার নাওরা এলাকায় বসবাসকারীরা অভিযোগ করছেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম পুনরায় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

স্থানীয়দের দাবি, তিনি কিছু রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের একটি অংশকে প্রভাবিত করে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা চালাচ্ছেন। অর্থের প্রলোভনের মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত রফিক গত ৫ আগস্টের ঘটনার পর দেশ ত্যাগ করেন। পরে বিদেশে অবস্থানকালে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি দেশে ফিরে এসে তিনি আবারও সক্রিয় হয়েছেন বলে দাবি এলাকাবাসীর।

অতীতে তার বিরুদ্ধে কৃষিজমি দখল, বসতবাড়িতে হামলা এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ ছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “আমরা ভেবেছিলাম এখন শান্তিতে থাকতে পারবো। কিন্তু আবারও আগের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছি।”

এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নিলে রূপগঞ্জে আবারও অস্থিরতা দেখা দিতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com