শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

ব্রাজিল কোচের দায়িত্ব নিচ্ছেন দোরিভাল

স্পোর্টস ডেস্ক

ফার্নান্দো দিনিজকে অন্তর্বর্তীকালীন কোচের পদ থেকে সরিয়ে দেয়ার পর ব্রাজিল ফুটবলে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিলো, কে হচ্ছেন নেইমারদের প্রধান কোচ?

আলোচনায় ছিলো একজনের নামই। তিনি সাও পাওলো ক্লাবের কোচ দোরিভাল জুনিয়র। শেষ পর্যন্ত তার দিকেই ফিরেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। খুব দ্রুতই ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

ব্রাজিল ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেয়ার আগে দোরিভালের প্রথম কাজ ছিল, তার ক্লাব সাও পালোর দায়িত্ব ছাড়া। রোববারই সেই দায়িত্ব ছেড়েছেন এই কোচ। রোববার সাও পাওলো ক্লাবের পক্ষ থেকে প্রকাশ করা এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

সাও পাওলোর ওই বিবৃতিতে দোরিভাল জুনিয়র বলেন, ‘এটা হলো ব্যক্তিগত স্বপ্নের বাস্তবায়ন। যা কেবলমাত্র সম্ভব হয়েছিল, কারণ আমি সাও পাওলোতে যে কাজ সম্পাদন করেছি, তার স্বীকৃতি পেয়েছি।’

ব্রাজিল ফুটবল কনফেডরেশন (সিবিএফ) এই মুহূর্তে নিশ্চিত করেনি যে, দোরিভালই তাদের কোচ। তবে শুক্রবার সিবিএফ সংবাদ সংস্থা এপিকে নিশ্চিত করেছে যে, তারা দোরিভালের সঙ্গে এ নিয়ে কথা বলেছে। তার ক্লাব সাও পাওলোর কাছে অনুরোধ জানিয়েছে, তাকে যেন ছেড়ে দেয়।

সাও পাওলো প্রেসিডেন্ট হুলিও সিজার বলেন, ‘সিবিএফ দোরিভালকে আমন্ত্রণ জানিয়েছে। তাদের এই পদক্ষেপ এটাই প্রমাণ করে যে আমরা (ব্রাজিল ফুটবল) সঠিক পথেই রয়েছি।’

দোরিভালের নেতৃত্বে ২০২২ সালে ফ্ল্যামেঙ্গো কোপা লিবারতোদেরেস (লাতিন আমেরিকার সর্বোচ্চ ক্লাব শিরোপা) জয় করে। এরপরই সাও পাওলোর দায়িত্ব নেন তিনি এবং গত বছরই ক্লাবটি প্রথম ব্রাজিলিয়ান কাপ জয় করে। সিজার বলেন, ‘আমি আশা করি দোরিভালের ভাগ্য পরবর্তী চ্যালেঞ্জ গ্রহণ করতে উন্মুখ হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com