বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক মৌলভীবাজারে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য “অভিযোগের আগুনে উত্তাল নবীনগর” — নারগিছ আক্তারের বিরুদ্ধে মানববন্ধন মণিরামপুরে বিএনপি সভাপতির বিরুদ্ধে এতিমের চাউল আত্মসাতের অভিযোগ নেত্রকোনায় বেড়েছে আগাম বন্যার ঝুঁকি, হাওরে বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কা লোহাগাড়ায়,মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

ফাইনালের আগে ফটোসেশন ও সংবাদ সম্মেলনে নেই সাকিব

বিপিএল ট্রফি হাতে গতকাল (১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী দুই অধিনায়কের অফিসিয়াল ফটোসেশন হয়েছে। সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস উপস্থিত থাকলেও আসেননি ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

শেরে বাংলায় বরিশালে অধিনায়ক সাকিবের পরিবর্তে অফিসিয়াল ফটোসেশনে হাজির হন দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।কিন্তু বরিশাল অধিনায়ক কেন আসেননি? এটা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াটে পরিস্থিতি। এমনকি এটা নিয়ে দুই ধরনের কথা শোনা যাচ্ছে।

এ ব্যাপারে ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট থেকে সরাসরি কিছু বলা হয়নি। তবে শোনা যাচ্ছে সাকিবের পেটের সমস্যা, তাই তিনি এই দুটি সেশনে আসতে পারেননি।

এদিকে অধিনায়ক সাকিবের পরিবর্তে ট্রফি উন্মোচন আর মিডিয়া সেশনে আসা নুরুল হাসান সোহানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আবার অন্য কথা বলেন।

সোহান প্রথমে বলেন, ‘সাকিব ভাই হয়তো। এটুকু বলেই থেমে যান। এরপর যোগ করেন, ‘গতকাল আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল। সেটা করেছি। আমার কাছে যেটা মনে হয় উনি জিম বা অন্য কিছু করছেন। যে কারণে হয়তো আসতে পারেননি। যার কারণে আমার এখানে আসা।’

এর বাইরে তার কাছে তথ্য নেই, এটা জানিয়ে সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এর থেকে বেশি কিছু আমি জানি না।’ পুনরায় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তো বললাম এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সকালে দেখেছি উনি জিমে ছিলেন। তার পরেরটা আসলে আমি খুব বেশি জানি না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com