শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মেসির ১১ বছর আগের রেকর্ডে ভাগ বসালেন জার্মান তরুণ

ফুটবল মাঠে কতশত রেকর্ড আর কীর্তি গড়েছেন লিওনেল মেসি, তার সবকয়টি হয়তো মেসির পাড় ভক্তেরও জানা নেই। তেমনই একটি রেকর্ড মনে করালেন কাই হাভার্জ। মেসির ১১ বছর পুরোনো একটি রেকর্ডে ভাগ বসানোর মাধ্যমে।

গতকাল (১২ ফেব্রুয়ারি) শনিবার রাতে ক্লাব মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব চেলসি। তাদের শিরোপা জেতানো গোল দুইটি করেছেন রোমেলু লুকাকু ও কাই হাভার্জ।

প্রায় নয় মাস আগে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও গোল করে চেলসিকে জিতিয়েছিলেন জার্মান তরুণ মিডফিল্ডার কাই হাভার্জ। এবার তার গোলেই নিশ্চিত হয়েছে চেলসির ক্লাব বিশ্বকাপ শিরোপা।

এতদিন ধরে চ্যাম্পিয়নস লিগের ও ক্লাব বিশ্বকাপ- উভয় টুর্নামেন্টের ফাইনালে গোল করা একমাত্র খেলোয়াড় ছিলেন লিওনেল মেসি। ২০১১ সালে বার্সেলোনার জার্সিতে এ দুই টুর্নামেন্টের ফাইনালেই গোল করেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। গোল তিনটি করেছিলেন মেসি, পেদ্রো ও ডেভিড ভিয়া। এরপর ক্লাব বিশ্বকাপের ফাইনালে সান্তোসকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। সেই ম্যাচে মেসি করেন জোড়া গোল।এবার প্রায় এক যুগ পর মেসির সঙ্গী হলেন জার্মানির ২২ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com