সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

সূর্য শিক্ষা পরিবার প্রধান কার্যালয়ে প্রথম সেমিস্টার পরীক্ষা’২৩র ফলাফল ঘোষণা

সূর্য শিক্ষা পরিবার প্রধান কার্যালয়ে প্রথম সেমিস্টার পরীক্ষা’২৩র ফলাফল ঘোষণা

কাজী মোস্তফা রুমি,ব্যবস্থাপনা সম্পাদক: নাগরপুর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূর্য আইডিয়াল স্কুল প্রধান কার্যালয়ে ১ম সেমিস্টার পরীক্ষা’২৩ এর ফলাফল আজ ১১ই মে’২৩ সকাল ১০ ঘটিকার সময় ঘোষণা করা হয়।

সূর্য আইডিয়াল স্কুল, প্রধান কার্যালয়ের প্রধান শিক্ষক ও নাগরপুর সরকারি কলেজের খন্ডকালীন প্রভাষক নুরুন্নাহার এর সঞ্চালনায় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ- নাগরপুর উপজেলার শাখা ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সাধারণ সম্পাদক, উদীয়মান তরুণ শিক্ষক নেতা মোঃ গোলাম মোস্তফা গোলাম (এম.এস.এস -রাষ্ট্রবিজ্ঞান)।

এছাড়াও সূর্য আইডিয়াল স্কুল, প্রধান কার্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।

সকল ছাত্র-ছাত্রী তাদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়।

ফলাফল ঘোষণা শেষে সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম গণমাধ্যমকে বলেন- সূর্য শিক্ষা পরিবার নাগরপুরে ব্যতিক্রমী এবং পরিবর্তনের প্রত্যয় নিয়ে এসেছে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট প্রতিষ্ঠান হচ্ছে সূর্য শিক্ষা পরিবার। ফাইনাল সেমিস্টার পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা একটি ছাত্র-ছাত্রীর সার্বিক মূল্যায়ন করতে পারি এবং যা একটি শিক্ষার্থীকে প্রতিযোগিতার দিকে ধাবিত করে। সেই সাথে নতুনভাবে শিক্ষা ক্ষেত্রে উৎসাহ পায়।

আমি আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যারা ভালো ফলাফল করেছে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং যারা ভালো ফলাফল করতে পারো নাই তারা আগামী দিনের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। ইনশাআল্লাহ, তোমরাও ভালো করতে পারবে।

আমি উপস্থিত সম্মানিত সকল অভিভাবক-অভিভাবিকা মন্ডলীকে সূর্য শিক্ষা পরিবারের পক্ষ হতে আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com