বুধবার, ২২ Jul ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

এইচএসসিতে জিপিএ-৪.৮৩ পেয়েছেন শহীদ শাহরিয়ার

অনলাইন ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শেখ শাহরিয়ার বিন মতিন জিপিএ-৪.৮৩ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ খবরের উচ্ছ্বাসের বদলে বিষাদের ছায়া পড়েছে পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় শাহরিয়ারের জিপিএ-৪.৮৩ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার চাচা আব্দুল মোতালেব।

শাহরিয়ার বিন মতিনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন উত্তরপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মতিন। পরিবারের দুই সন্তানের মধ্যে শাহরিয়ার ছিলেন বড়। তিনি ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

শহীদ শাহরিয়ারের চাচা আব্দুল মোতালেব বলেন, ‘আমার ভাতিজা আন্দোলনে শহীদ হয়েছে প্রায় তিন মাস আগে। আমরা দুই ভাইয়ের মধ্যে সে ছিল একমাত্র ছেলে সন্তান। এখন আমাদের দুই ভাইয়ের বংশে আর কোনো প্রদীপ নেই। পরীক্ষায় পাসের খবরে কলিজা ফেটে যাচ্ছে।’

সূত্র জানায়, শহীদ শাহরিয়ারের বাবা আব্দুল মতিন স্ত্রী ও কন্যা সন্তান নিয়ে বতর্মানে ওমরাহ করতে সৌদি আরবে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি ছেলের ফলাফলের খবর পেয়েছেন।

এরআগে গত ১৮ জুলাই ঢাকার মিরপুরে ১০ নম্বরের গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হন শেখ শাহরিয়ার বিন মতিন। তার ডান চোখের পাশ দিয়ে গুলি ঢুকে মস্তিষ্ক ছেদ করে বেরিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সারমিন সাত্তার বলেন, আমরাও শহীদ শাহরিয়ারের ফলাফল দেখেছি। শুনেছি তার পরিবারের লোকজন ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেছে কিনা জানা নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com