শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

সূর্য শিক্ষা পরিবার, খোরশেদ মার্কেট শাখায় প্রথম সেমিস্টার পরীক্ষা’২৩র ফলাফল ঘোষণা

সূর্য শিক্ষা পরিবার, খোরশেদ মার্কেট শাখায় প্রথম সেমিস্টার পরীক্ষা’২৩র ফলাফল ঘোষণা

কাজী মোস্তফা রুমি: নাগরপুর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূর্য শিক্ষা পরিবারের খোরশেদ মার্কেট শাখায় ১ম সেমিস্টার পরীক্ষা’২৩ এর ফলাফল আজ ১৬ই মে’২৩ সকাল ১০ ঘটিকার সময় ঘোষণা করা হয়।

সূর্য শিক্ষা পরিবারের খোরশেদ মার্কেট শাখার প্রধান শিক্ষক মাসুদ রানার সঞ্চালনায় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্য শিক্ষা পরিবার বনগ্রাম শাখার প্রধান শিক্ষক বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখা ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সহ-সাধারণ সম্পাদক কাজী মোস্তফা রুমি।

এছাড়াও সূর্য শিক্ষা পরিবারের খোরশেদ মার্কেট শাখার সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী তাদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়।

ফলাফল ঘোষণার এক পর্যায়ে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ,নাগরপুর উপজেলা শাখা ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলাম (এম.এস.এস- রাষ্ট্রবিজ্ঞান)।

তিনি একটি বিশেষ কারণে ফলাফল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারার জন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করেন।

তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যমকে বলেন – সূর্য শিক্ষা পরিবার নাগরপুরে ব্যতিক্রমী এবং পরিবর্তনের প্রত্যয় নিয়ে এসেছে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট প্রতিষ্ঠান হচ্ছে সূর্য শিক্ষা পরিবার। ফাইনাল সেমিস্টার পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা একটি ছাত্র-ছাত্রীর সার্বিক মূল্যায়ন করতে পারি এবং যা একটি শিক্ষার্থীকে প্রতিযোগিতার দিকে ধাবিত করে। সেই সাথে নতুনভাবে শিক্ষা ক্ষেত্রে উৎসাহ পায়।

আমি আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যারা ভালো ফলাফল করেছে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং যারা ভালো ফলাফল করতে পারো নাই তারা আগামী দিনের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। ইনশাআল্লাহ, তোমরাও ভালো করতে পারবে।

আমি উপস্থিত সম্মানিত সকল অভিভাবক-অভিভাবিকা মন্ডলীকে সূর্য শিক্ষা পরিবারের পক্ষ হতে আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com