শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

ব্রাজিলের কাছে হারের পর পদত্যাগ কোরিয়া কোচের

গতকাল (৫ নভেম্বর) সোমবার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ম্যাচের পরই দলটির কোচ পাওলো বেনতো জানিয়ে দিয়েছেন, তিনি আর দায়িত্বে থাকছেন না।

৫৩ বছর বয়সী পর্তুগিজ এই কোচ পদত্যাগের বিষয়ে বলেন, ‘আমার এখন ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। কোরিয়া দলের কোচ হিসেবে আর থাকছি না। আমি বিরতি নেব, তারপর দেখি কী হয়।’

কোরিয়ার কোচ জানান, বিশ্বকাপ থেকে বিদায়ের কারণে নয়, সিদ্ধান্তটা তিনি আগেই নিয়ে রেখেছিলেন। তিনি বলেন, ‘সিদ্ধান্তটা নেই গত সেপ্টেম্বরে। আমি তাতে অটল ছিলাম, আজ নিশ্চিত করলাম। আমি তাদের (দলকে) ধন্যবাদ জানাতে চাই এবং তাদের ম্যানেজার হিসেবে কাজ করতে পেরে আমি গর্বিত।’

২০১৮ সালে বিশ্বকাপের পর দক্ষিণ কোরিয়ার কোচ হিসেবে দায়িত্ব পান বেনতো। তার কোচিংয়েই ২০১০ সালের পর প্রথমবারের মতো এবার নকআউট রাউন্ডে উঠেছিল কোরিয়া। গ্রুপপর্বের শেষ ম্যাচে দলটি হারিয়েছিল পর্তুগালকে।

ব্রাজিলের সঙ্গে বড় ব্যবধানে হারলেও দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত বেনতো। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এবারের বিশ্বকাপে এবং গত চার বছরে আমরা যেমন খেলেছি, তা নিয়ে গর্বিত হতে পারি। গ্রুপপর্বে তো আমরা খুবই ভালো খেলেছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com