সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

বাটলার ঝড়ে সেমির পথে বড় টার্গেট পেল নিউজিল্যান্ড

জস বাটলার

সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জস বাটলার ঝড়ে বড় সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। ব্রিসবেনে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৭৯ রান। জয়ের জন্য নিউজিলেন্ডের প্রয়োজন ১৮০ রান।

এদিকে, এই ম্যাচে জয় পেলেই সেমির টিকিট নিশ্চিত করে ফেলবে একদল। এর আগে মঙ্গলবার (১ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জস বাটলার। উদ্বোধনী জুটিতে ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে প্রায় ৮০ রান যোগ করে নাটলার ও অ্যালেক্স হেলস জুটি।

১১তম ওভারে হেলসকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন মিচেল স্যান্টনার। এই ব্যাটার ফেরেন ৫২ রানে। একটু পরই ফেরেন ৫ রান করা মঈন আলী। লিয়াম লিভিংস্টোন এদিন ২০ রানের বেশি করতে পারেননি। হ্যারি ব্রুক করেন ৭ রান।

একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া বাটলার। শেষদিকে রান আউট হওয়ার আগে তিনি খেলেন ৭২ রানের এক দুর্দান্ত ইনিংস।

শেষদিকে বেন স্টোকসের ৮ ও স্যাম কারানের অপরাজিত ৬ রানের ক্যামিওতে ইংল্যান্ডের বড় সংগ্রহ নিশ্চিত হয়। নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন দুটি এবং টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ইশ সোধি একটি করে উইকেট শিকার করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com