শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

কুয়েতে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

কুয়েতে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সবিবি শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। শুক্রবার (২৮ অক্টোবর) বার্তা সংস্থা কুনা -এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস তার উপস্থিতির পর থেকে বেশ কয়েকটি জেনেটিক পরিবর্তন ও মিউটেশনের মধ্য দিয়ে গেছে এবং ভাইরাসটি নিয়ে উদ্বেগের কারণ নেই। মহামারি সংক্রান্ত সূচক এবং মানদণ্ড অনুযায়ী বর্তমানে কুয়েতের স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এক্সবিবির সংক্রামণ এড়াতে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সাতটি নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, হাত ধোয়া ও স্যানিটাইজ করা, শীতকালীন টিকা ও করোনার টিকা নেওয়া, হাঁচি ও কাশির সময় মুখ-নাক ঢেকে রাখা, অসুস্থতার লক্ষণ বা উপসর্গ দেখা দিলে অন্যদের সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকা, চলাচল ও বাসস্থানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্য সুবিধা যেমন— হাসপাতাল এবং জনাকীর্ণ স্থানে মুখ ও নাক ঢেকে রাখা। এছাড়াও জরুরি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com