সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিঙ্গাপুরে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ কোর মূল্যস্ফীতি

বিশ্বের প্রায় সকল দেশে মুদ্রাস্ফীতির চাপ পড়েছে। তারই ধারাবাহিকতায় সিঙ্গাপুরে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। গত মাসে এশিয়ার নগর রাষ্ট্রটিতে কোর মূল্যস্ফীতি ১৪ বছরের সর্বোচ্চে উন্নীত হয়েছে।

বর্তমানে দেশটিতে খাদ্য, পরিষেবা ও অন্যান্য পণ্যের ব্যয় ব্যাপক আকারে বেড়ে গিয়েছে। স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, ব্যক্তিগত পরিবহন ও বাসস্থানের খবর বাদ দিয়ে হিসাব করা কোর মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৫ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে।

আগস্টেও এ হার ৫ দশমিক ১ শতাংশ ছিল। এর আগে ২০০৮ সালের নভেম্বরে সিঙ্গাপুরের মূল্যস্ফীতি রেকর্ড ৫ দশমিক ৫ শতাংশে পৌঁছেছিল। সিঙ্গাপুরের মুদ্রা কর্তৃপক্ষ (এমএএস) এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (এমটিআই) জানিয়েছে, গত মাসে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বা সামগ্রিক মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। আগস্টেও এ হার একই এবং ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।

ভূরাজনৈতিক উত্তেজনা, বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে মূল্যস্ফীতির চাপ বাড়ছে। সেপ্টেম্বরের মূল্যস্ফীতি বিশ্লেষকদের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। এ সময়ে দেশটিতে খাদ্যপণ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

আগস্টে দাম বাড়ার এ হার ছিল ৬ দশমিক ৪ শতাংশ। এছাড়া পরিবহন পরিষেবা ও ছুটির খরচে বড় ধরনের ব্যয় বেড়ে যাওয়ায় পরিষেবা মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৪ শতাংশে পৌঁছেছে। যদিও আগের মাসে এ হার ৩ দশমিক ৮ শতাংশ ছিল। তবে টেলিকমিউনিকেশন সার্ভিসের ফি কিছুটা কমেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com