বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

সেনাবাহিনীকে অপমানের অভিযোগ উঠলো আমিরের বিরুদ্ধে

চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরে হতাশ করেছেন বলিউড সুপারস্টার আমির খান। ১১ আগস্ট মুক্তি পাওয়া তার বহুলপ্রতীক্ষিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমা দেখে হতাশ দর্শক।

বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, ট্রেইলার মুক্তির পর থেকেই বিভিন্ন পক্ষ থেকে বিস্তর অভিযোগ উঠেছে সিনেমাটির বিরুদ্ধে। সিনেমা অঙ্গনের বন্ধুবান্ধব ও বেশ সংখ্যক দর্শকের সাপোর্ট পাওয়া সত্ত্বেও সিনেমাটির কনটেন্ট নিয়ে অনেকের অভিযোগ রয়েছে। টুইটারেও সিনেমাটি বয়কটের ডাক উঠেছে। এবার আরেক দুঃসংবাদ আমির খান ও কারিনা কাপুর খানের ভক্তদের। সিনেমায় ভারতীয় সেনাবাহিনীকে অসম্মান করা হয়েছে, এমন অভিযোগ এনে থানায় অভিযোগপত্র দায়ের করেছেন দিল্লিভিত্তিক এক আইনজীবী। ওই আইনজীবী লিখিত অভিযোগ দায়ের করেছেন আমির খানের বিরুদ্ধে, যিনি নির্মাতা অদ্বৈত চন্দনের মতো সহপ্রযোজকও। বার্তা সংস্থা এএনআইয়ের খবরে আরও বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীকে ‘অসম্মান’ করেছে এই সিনেমা, এমনটাই অভিযোগ জানান ওই আইনজীবী। দিল্লি পুলিশের কাছে দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি দেয়া (১৫৩), বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করা (১৫৩ক), কোনো ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত করা (২৯৮) এবং ৫০৫-এর মতো ধারায় সিনেমাটির টিমের বিরুদ্ধে এফআইআরের আবেদন করেছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com