বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক মৌলভীবাজারে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য “অভিযোগের আগুনে উত্তাল নবীনগর” — নারগিছ আক্তারের বিরুদ্ধে মানববন্ধন মণিরামপুরে বিএনপি সভাপতির বিরুদ্ধে এতিমের চাউল আত্মসাতের অভিযোগ নেত্রকোনায় বেড়েছে আগাম বন্যার ঝুঁকি, হাওরে বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কা লোহাগাড়ায়,মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

অল্পতেই জিম্বাবুয়েকে আটকে রাখলো টাইগাররা

প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠেছেন টাইগার বোলাররা। স্বাগতিক জিম্বাবুয়ের প্রথম ৬ ব্যাটারের পাঁচজনকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে রেকর্ড গড়ে ফেলেন স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত।
এরপর সিকান্দার রাজা আর রায়ান বার্লের ব্যাটে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ৩১ রানে ৫ উইকেট হারানো দলকে টেনে তোলেন আগের ম্যাচের নায়ক সিকান্দার রাজা এবং রায়ান বার্ল। তাদের ব্যাটে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। তাদের লড়াকু ইনিংসে ২০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ১৩৫ রান।
রোববার (৩১ জুলাই) হারারের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। বেশ চমক দেখিয়েই বোলিং উদ্বোধন করানো হয় পার্টটাইমার মোসাদ্দেক হোসেন সৈকতকে দিয়ে। তার চেয়েও বড় চমক দেন সৈকত ইনিংসের প্রথম বলেই রেজিস চাকাভাকে (০) অধিনায়ক নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দি করে! একই ওভারের শেষ বলে ফেরান ওয়েসলি মাধভেরেকে (৪)।
আজ মোসাদ্দেকের বোলিং ফিগার- ৪ ওভার, ২০ রান ৫ উইকেট। বাংলাদেশের হয়ে কোনো ডানহাতি অফ স্পিনারের এটাই সেরা বোলিং রেকর্ড।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com