বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

গ্রিসে ‘বিপজ্জনক’ মালবাহী বিমান বিধ্বস্ত

উত্তর গ্রিসের কাভালা শহরের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনভিত্তিক একটি কম্পানির পরিচালিত আন্তোনভ-১২ বিমানটি শনিবার সার্বিয়া থেকে জর্দানে যাওয়ার পথে বিস্ফোরণ ঘটে বিধ্বস্ত হয়।

বিমানটিতে কতজন আরোহী ছিল এবং কেউ বেঁচে আছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান ইআরটি জানিয়েছে, বিমানটি ১২ টন ওজনের মালামাল বহন করছিল।

পরিবহন করা ওই মালগুলো সম্ভাব্য বিপজ্জনক হিসেবে বর্ণনা করা হয়েছে।

ইঞ্জিনের সমস্যার কারণে বিমানটির পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি রানওয়ে পর্যন্ত পৌঁছতে পারেননি। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে আটজন আরোহী ছিলেন।

দুর্ঘটনার ছবি বলে প্রচারিত ফুটেজে দেখা যাচ্ছে, আগুন ধরে যাওয়া বিমানটি নিচে পড়ে যাচ্ছে। মাটিতে আঘাত করার পর একটি বড় বিস্ফোরণ হয়।

স্থানীয় বাসিন্দা গিওরগোস আর্কনটোপোলোস ইআরটিকে বলেন, ‘আমি আওয়াজ শুনে বাইরে গিয়ে দেখি বিমানটির ইঞ্জিন জ্বলছে। ’

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি পতনের স্থানে সাতটি দমকল গাড়ি মোতায়েন করা হয়েছিল। কিন্তু ক্রমাগত বিস্ফোরণের কারণে তারা দুর্ঘটনাস্থলের কাছে যেতে পারেনি।

ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলেছে, তারা বিমানের মালগুলোকে বিপজ্জনক উপাদান হিসেবে বিবেচনা করছেন।
গ্রিসের বিশেষ দুর্যোগ প্রতিক্রিয়া ইউনিটও অকুস্থলে ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছে রয়টার্স।

তাৎক্ষণিকভাবে ইউক্রেন, সার্বিয়া বা জর্দান থেকে কোনো প্রকাশ্য মন্তব্য আসেনি।

সূত্র : বিবিসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com