মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

বিটিআরসির অভিযোগ অস্বীকার করল গ্রামীণফোন

নতুন করে আর গ্রামীণফোনের সিম কিনতে পারবেন না গ্রাহক। মানসম্মত সেবা দিতে না পারায় দেশের শীর্ষ অপারেটরটির সিম বিক্রিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এদিকে নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছে গ্রামীণফোন।

হুটহাট কলড্রপ। কথা শুনতে না পারা। ইন্টারনেটের ধীরগতি- দেশের টেলিকম সেবা নিয়ে এমন অভিযোগ গ্রাহকদের। সম্প্রতি দেশব্যাপী বিটিআরসির করা ড্রাইভ টেস্টেও উঠে এসেছে টেলিকম সেবার করুণ চিত্র।

দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ। বিপরীতে তরঙ্গ রয়েছে ১০৭ দশমিক ৪ মেগাহার্টজ। এরমধ্যে ৬০ মেগাহার্টজ তরঙ্গ দিয়ে ২০২৩ সাল থেকে অপারেটরটি গ্রাহক সেবা দিতে পারবে। তারপরও প্রতি মেগাহার্টজ তরঙ্গের বিপরীতে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা প্রায় ৮ লাখ। যেখানে অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে এ হার মাত্র এক লাখ।

এমন পরিস্থিতিতে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে না পারায় দেশের শীর্ষ অপারেটরটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল বিটিআরসি। সেবার মান উন্নত না করা পর্যন্ত নতুন করে কোনো সিম বিক্রি করতে পারবে না জিপি।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, তাদের সেবা উন্নত করার জন্য এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

তবে বিটিআরসির অভিযোগকে অস্বীকার করেছে গ্রামীণফোন। তাদের দাবি নিয়ন্ত্রক সংস্থার জরিপে বেঁধে মানদণ্ডে উর্ত্তীণ হয়েছে তারা। তারপরও গ্রাহক সেবার মান বাড়াতে সর্বশেষ নিলাম থেকে ৬০ মেগাহার্টজ তরঙ্গ কেনা হয়েছে। এ অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তে হতাশ তারা।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনসের খায়রুল বাশার বলেন, বিটিআরসি এবং ইন্টান্যাশালন টেলিকমিউনিকেশন ইউনিয়নের বেঞ্চমার্কে আমাদের অবস্থা ভালো রয়েছে। আমরা ধারাবাহিকভাবে আমাদের নেটওয়ার্ক আধুনিকায়ন করছি। সুতরাং এমন একটি বিষয়ে যখন কোনো ধরনের আলোচনা ছাড়া একটি চিঠি আসে, এটি আসলে আমাদের কাছে অপ্রত্যাশিত।

সার্বিক বিষয় নিয়ে দ্রুতই বিটিআরসির সঙ্গে আলোচনায় বসতে চায় গ্রামীণফোন কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com