সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী- মইজ্জ্যারটেক নকল সাবান উৎপাদনের কারখানায় অভিযান ও সিলগালা চট্টগ্রামের-বাঁশখালীতে আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার শত শত গাড়ি নিয়ে শোভাযাত্রা, বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁয় ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নবীনগরে সালিশ ঘিরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক; সালিশকারকসহ গ্রেপ্তার ৫ শ্রীবরদী উপজেলা বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে মাহমুদুল হক রুবেল পক্ষে নির্বাচনী প্রচারণা চট্টগ্রামে-ভোটের জোয়ারে ভাসছে দেশ চায়ের কাপে নির্বাচনি জোয়ার সন্ধ্যার নবীনগরে প্রকাশ্যে গুলিবর্ষণ: বুকে গুলিবিদ্ধ যুবক, থমথমে জনপদ শ্রীমঙ্গলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের স্ক্রিন শেয়ার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। এবার যখন আপনি হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে ভিডিও কলে কথা বলবেন তখন স্ক্রিন শেয়ারিং করতে পারবেন।

নতুন এই ফিচারটি পাওয়া যাবে শেয়ার অপশনে। ব্যবহারকারী পুরো স্ক্রিন শেয়ার করতে চাইছেন নাকি একটি স্পেসিফিক অ্যাপ শেয়ার করতে চাইছেন সেটাও নির্দিষ্ট করা যাবে।

নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কাজের ডকুমেন্ট, অ্যালবাম ইত্যাদি শেয়ার করতে পারবেন। যেমন- বন্ধুর সঙ্গে বেড়াতে যেতে চাইলে, আগেই সেই জায়গার ছবি ভিডিও কল করার সময়ই শেয়ার করতে পারবেন। এই স্ক্রিন শেয়ার সুবিধা আগে শুধু হোয়াটসঅ্যাপ বেটা টেস্টারদের জন্য বরাদ্দ ছিল, তবে এখন সবাই ব্যবহার করতে পারছেন।

জেনে নিন কীভাবে স্ক্রিন শেয়ার করবেন?

>> হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় শেয়ার আইকনে গিয়ে আইকনটি ট্যাপ করলে স্ক্রিন শেয়ারের অনুমতি চেয়ে একটি অপশন আসবে।

>> এরপর ব্যবহারকারীরা পুরো স্ক্রিন বা একটি নির্দিষ্ট অ্যাপকে সিলেক্ট করতে পারবে।

>> সেইসঙ্গে এখন থেকে ল্যান্ডস্কেপ মোডেও ভিডিও কল করা যাবে। এতে ব্যবহারকারীরা ভিডিও কলটি বেশি জায়গা নিয়ে উপভোগ করতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com