শনিবার, ২৫ Jul ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

ইতালির রোমে বিকুল চক্রবর্তীর মুক্তিযুদের আলোকচিত্র প্রদর্শনী

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের  মুক্তিযুদ্ধের ইতিহাস জানান দিতে  রোমের সেন্তসেললে পার্কে  সাংবাদিক বিকুল চক্রবর্তীর মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্টিত হয়েছে।

ইতালি প্রবাসী অঞ্জন দেবনাথ এর সার্বিক সহযোগিতায় ও সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজ হিতৈষী  মতিলাল ভৌমিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইটালির নেতা মো. গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিব দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী নোবেল সাহা,  তরুণ  সমাজসেবী অঞ্জন দেবনাথ,  বিশিষ্ট সমাজ হিতৈষী ফজলুল হক,  সাংস্কৃতিক ব্যক্তিত্ব  সঞ্জু শ্যাম, জয় সূত্রধর, রাজু রায়, জয়ন্ত সাহা, কৃষ্ণ দে ও মিথুন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মনি সাহা, আতশি সাহা অরফে  গীতা, জলি দেবনাথ,  শিউলি দাস, চৈতি সাহা, বৃষ্টি সাহা ও মনি শর্মাসহ প্রায় দুই শতাধিক বাঙালি অধিবাসী।

আয়োজক অঞ্জন দেবনাথ ও নোবেল সাহা জানান, ইতালিতে এই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। এটি প্রদর্শনীর ফলে ইতালিতে  বসবাসরত এ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পেরেছে। মুক্তিযুদ্ধের তথ্য গবেষক বিকুল চক্রবর্তী জানান, ইতালিতে বসবাসরত বাঙ্গালীদের দেশপ্রেম দেখে  আমি সত্যি গর্বিত। এখানে বসবাসরত বাঙালিরা তাদের পরিবার পরিজন নিয়ে এসে দীর্ঘক্ষণ মুক্তিযুদ্ধের প্রদর্শনী ঘুরে দেখেন।

এর আগে গত ৫ জুন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আরেকটি  মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী অযোজনকরেন  সাংবাদিক বিকুল  চক্রবর্তী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com