শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

কক্সবাজারের ৯ থানা পেল নতুন ওসি

 

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজার জেলার ৯টি থানার মধ্যে সব কয়টিতে নতুন নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তারা দায়িত্ব নেন। এসময় সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

 

বক্তব্যে তিনি সার্বিক দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস দ্য ডেইলি রুপবাণীকে বলেন, আজ সন্ধ্যায় স্ব-স্ব থানায় উপস্থিত হয়ে কর্মস্থলে যোগদান করবেন। তিনি বলেন, উখিয়া থানায় পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ, কুতুবদিয়া থানায় পুলিশ পরিদর্শক মাহবুবুল হক, রামু থানায় মনিরুল ইসলাম ভূঁইয়া,ঈদগাঁও থানায় এটিএম শিফাতুল মজুমদার, চকরিয়া থানায় মোহাম্মদ মনির হোসেন, টেকনাফ থানায় মোহাম্মদ সাইফুল ইসলাম, মহেশখালী থানায় মোহাম্মদ মজিবুর রহমান, পেকুয়া থানায় মোহাম্মদ খাইরুল আলম ও কক্সবাজার সদর থানায় মোহাম্মদ ছমি উদ্দিন দায়িত্ব পেয়েছেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সামীম কবীরসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com