শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি আবারও হৃদরোগে আক্রান্ত

আবারও হৃদরোগে আক্রান্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি। ৬ জুন বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে আবারও শাহবাগস্থ ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

উল্লেখ্য,গত ১৫ মার্চ বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে পদার্পণ উৎসব অনুষ্ঠানে সাংবাদিক সোহেল সানি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও পরবর্তীতে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের Angiogram করা হলে ৪টি ব্লক ধরা পড়ে। পরে তার হার্টে রিং বসানো হয়েছে। কিন্তু গতকাল আবারও হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাকে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটেই ভর্তি করা হয়েছে। তিনি অধ্যাপক ডাঃ সাইদুর রহমান খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য সাংবাদিক সোহেল সানির অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের আশ্বাসসহ তাকে ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্রও দেন। অবশ্য ইতিমধ্যেই সাংবাদিক সোহেল সানি পাশে দাঁড়ায় এবং চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করে দেশের স্বনামধন্য শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ।

 

এদিকে গত ২৩ মে করোনার সঙ্গে যুদ্ধ করে বেঁচে যাওয়া সোহেল সানির মাকে দেখতে তার বরিশালের বানারীপাড়ার বাড়িতে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ ও বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অসুস্থ সাংবাদিক সোহেল সানি সকলের কাছে রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন। প্রসঙ্গত বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন সাংবাদিক সোহেল সানির আপন সহোদর ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com