মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসের সীল ব্যবহার করে ভূয়া নিয়োগপত্র প্রদানকারী গ্রেফতার

খুলনা র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে ব‌লে প্রে‌স ব্রিফিং অ‌ধিনায়ক ব‌লেন, এরই ধারাবাহিকতায়  ২৬ মে র‌্যাব-৬, খুলনার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার ফুলতলা থানা এলাকায় চাকুরি দেয়ার নামে ১জন প্রতারক বিভিন্ন ব্যক্তির নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। উক্ত প্রতারণার কাজে সে বিভিন্ন গুরুত্বর্পূন রাষ্টীয় ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের সীলমোহর জাল করে ব্যবহার করছে এবং ইতিমধ্যে বেশ কিছু ভূয়া নিয়োগপত্র ভূক্তভুগিদের প্রদান করেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত অ‌ভিযা‌নে সময় খুলনা জেলার ফুলতলা থানাধীন দমাদরর এলাকায় অভিযান পরিচালনা করে চাকরি দেয়ার নামে প্রতারণাকারী প্রনব চ্যাটারজী (৫৩), পিতা-পুরনজয় চ্যাটারজী, সাং-রামদিয়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে (ক) সরকারি চাকুরির ভূয়া নিয়োগপত্র ১১টি, (খ) প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তি এবং দপ্তরের সীল ৯টি, মহামান্য রাষ্ট্রপতির আদেশ নামা ০৩ কপি, চেক বই ১টি, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তির সুপরিশনামা ৪টি ও প্রতারণার কাজে ব্যবহৃত স্টাম্প ১টি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত আসামী প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী’কে খুলনা জেলার ফুলতলা থানায় হস্তান্তর করছে আসামীর বিরুদ্ধে প্রতারনার মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com