বুধবার, ২২ Jul ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

উত্তরায় শ্রমিকদের উপর পুলিশের বর্বরোচিত হামলায় সিপিবি’র নিন্দা

উত্তরায় দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের  দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

গতকাল (২৫ এপ্রিল) সোমবার  ২০২২, এক বিবৃতিতে কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, ইন্ট্রাকো ডিজাইন লিঃ এবং ইন্ট্রাকো ফ্যাশন লিঃ এর শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে।

বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করার দাবিতে প্রায় দেড় হাজার শ্রমিক গত ৬দিন যাবৎ কারখানায় অবস্থান করে আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু সরকার ও বিজিএমইএ আজ  (২৬ এপ্রিল) মঙ্গলবার,  পর্যন্ত বকেয়া পাওনা পরিশোধের কোনো ব্যবস্থা নেয়নি। বরং শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় আজ পুলিশ শ্রমিকদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলার সাথে জড়িতদের শাস্তির দাবি করে বলেন, দ্রব্যমূল্য মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। খাবারের পরিমান কমিয়ে দিয়ে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ কোনোভাবে বেঁচে আছে। সেই সময়ে শ্রমিকের বেতন আটকে রাখা সব থেকে বড় অপরাধ। এর জন্য যেখানে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা তা না করে শ্রমিকের ওপর হামলা ও তাকে রক্তাক্ত করা শাস্তিযোগ্য অপরাধ।

নেতৃবৃন্দ বলেন, পোশাক খাতে যে সংকট সৃষ্টি হচ্ছে তার দায়, মালিক ও সরকারকেই নিতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ সকল কল কারখানায় শ্রমিক   কর্মচারীদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধের দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com