বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

শ্রীবরদীতে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা সহ পিকআপ ভ্যান আটক

 

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার,

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের অভিযানে মালিক বিহীন একটি পিকআপ ভ্যান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ৯ ই মার্চ সোমবার ভোর সকালে কুড়িকাহনিয়া বাজার এলাকার শেরপুর টু শ্রীবরদী গামী সড়ক থেকে মালিক বিহীন নীল রঙের ঢাকা মেট্রো ন- ১৮ -৬০৩৫ মিনি পিকআপ ভ্যান গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার ওসি নুরুল আলমের তত্ত্বাবধানে এস আই আব্দুল হাই সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।উদ্ধারকৃত ১০ কেজি গাঁজার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।

এ ঘটনায় উপ পুলিশ পরিদর্শক (এস আই)
আব্দুল হাই বাদী হয়ে সোমবার দুপুরে অজ্ঞাতদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ( ওসি)
মোহাম্মদ নুরুল আলম মাদক উদ্ধারের সত্যতা স্বীকার করে সোমবার দুপুরে বলেন এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে অচিরেই মাদকের প্রকৃত মালিক কে সনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।মাদক ও চোরাচালান প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোন আপোষ নেই মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com