রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

লোহাগাড়ায় জামাল উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

 

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় জামাল উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির প্রধান দরজা ভেঙে ঘরে ঢুকে নগদটাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।সোমবার (১০ মার্চ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল। এর আগে, রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মল্লিক সোবহান হাজীরপাড়া জামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বিল্ডিংয়ের প্রধান দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

 

পরে ঘরের আলমারি ও ড্রয়ার তছনছ করে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিন বলেন, জামাল উদ্দিনের বাড়িতে এমন ডাকাতির ঘটনা খুবই উদ্বেগজনক। দ্রুত ডাকাতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com