বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল

 

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম :

সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)-এর উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) পবিত্র রমজানের ২৬তম দিনে চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি অসিউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ম্যানেজিং বোর্ডের ডিরেক্টর, লেখক ও গবেষক কামাল উদ্দিন।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুল কলি গ্রুপ অব কোম্পানির জিএম এম এ সবুর এবং সাদা কালো মাল্টিমিডিয়ার ডিরেক্টর মোহাম্মদ হামিদ।

 

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক ও কেন্দ্রীয় পরিচালক সোহাগ হোসেন মোল্লা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলু ও শামসুল আলম রানা, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক স.ম. জিয়া, কক্সবাজার জেলা সভাপতি জাহেদুল ইসলাম, চট্টগ্রাম জেলা আহ্বায়ক এম আর তাওহিদ, সদস্য সচিব সাইফুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

এছাড়া বাঁশখালী উপজেলা সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, স্বাধীন সংবাদ পত্রিকার সহ-সম্পাদক নুরুল আবসার তৌহিদ, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন বিপ্লব, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুজিব উল্লাহ তোষারসহ সারাদেশ থেকে আগত অসংখ্য সাংবাদিক এতে অংশ নেন।

 

 

দেড় শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে এই মিলনমেলায় প্রধান অতিথি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান শেষে সংগঠনের সক্রিয় সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়।

 

 

এসময় উপস্থিত অতিথি ও সাংবাদিকরা আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত রাখতে সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহর প্রতি অনুরোধ জানান।

 

 

সভাপতি শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের এমন আনন্দঘন মিলনমেলা প্রমাণ করে যে সাংবাদিক উন্নয়ন পরিষদ ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com