বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

শেরপুরের সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১

 

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার:

শেরপুরের সীমান্তে অভিযান চালিয়ে ২৩ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও একটি পিকআপ গাড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে,শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দুধনই সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল সোমবার (৯ মার্চ) সকাল ৭ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৫৪৫ বোতল ভারতীয় মদ এবং একটি পিকআপ গাড়িসহ মো. আকাশ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক আকাশ মিয়া শ্রীবরদী উপজেলার তাতিহাটি গ্রামের সাদা মিয়ার ছেলে।

উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ২৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

এদিকে পৃথক আরেক অভিযানে গত ৮ মার্চ ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে আরও ৩৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য প্রায় ৪৯ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ শেরপুর সীমান্ত এলাকায় চলমান অভিযানে সর্বমোট ২৩ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক,চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com