বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

চন্দনাইশে কাভার্ড ভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ খানহাট এলাকায় কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ড ভ্যান এবং কক্সবাজার অভিমুখী একটি ট্রাকের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, মহাসড়কের গাছবাড়ীয়া খানহাট এনুমিয়া শপিং সেন্টারের সামনে একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে গাড়ি দুটির মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় আহতরা হলেন—কুমিল্লার তাহেরপুর এলাকার কাভার্ড ভ্যান চালক অলি উল্লাহ (৩২), মালামালের মালিক পদুয়া বাজারের জামাল হোসেন (৪০) এবং বগুড়ার ট্রাক চালক মো. সোহেল (৩২)। আহতদের মধ্যে কাভার্ড ভ্যান চালক অলি উল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বিজিসি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, মালামালের মালিক জামাল হোসেন ও ট্রাক চালক মো. সোহেলকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। হাইওয়ে থানার এসআই মো. সম্রাট দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন এবং বর্তমানে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com