বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—অসহায় মানুষের পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ চকরিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু মূল্যবোধের অবক্ষয় যখন সুস্পষ্ট তখন ব্যতিক্রমধর্মী মানুষ ৯ নং পারিলা ইউ পি চেয়ারম্যান মোঃ সাঈদ আলী মোর্শেদ মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন

টাঙ্গাইলের নাগরপুরের পাইকপাড়ায় পূর্ব শক্রতার জেরে হামলা আহত ৪

টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব শক্রতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। হামলায় মো. দানেজ আলী (৫৫) মোছা. হাছিনা (৪৫), ফিরোজা বেগম (৫২) ও বিজয় (১২) আহত হন। এ ব্যাপারে নাগরপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাব্বি শেখ, বাবুল মিয়া ও জুলহাস উদ্দিন দলবল নিয়ে দানেজ আলীর বসত বাড়ীতে হামলা করে। বাড়ীতে দানেজ আলীর স্ত্রী, ভাই বউ ও ভাতিজা বিজয় (১২) উপস্থিত ছিলেন। কিছু বলার আগেই জুলহাস দলবল নিয়ে তাদের উপর হামলা করে।

এসময় তাদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসলে রাব্বি শেখ, বাবুল মিয়া ও জুলহাস উদ্দিন তার বাহিনী দানেজ আলীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় এলাকাবাসী ঘটনাস্থল থেকে উদ্বার করে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান বলেন, দানেজ আলীর মাথার কিছু অংশিক কেটেছে আমরা তার চিকিৎসা দিচ্ছি সে এখন বিপদ মুক্ত ।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, পাকুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে মারামারি ঘটনার একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com