মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশি তরুণী হত্যা: একজনের যাবজ্জীবন কারাদণ্ড

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষিকা সাবিনা নেসা (২৮) খুনের ঘটনায় গ্রেপ্তার কোচি সেলামাজের (৩৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার (৮ এপ্রিল) লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত (ওল্ড বেইলি) এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত ওই ব্যক্তিকে কমপক্ষে ৩৬ বছরের সাজা ভোগ করতে হবে। গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে সাবিনা নেসাকে হত্যা করেন তিনি। নিহত সাবিনা নেসা দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

জানা গেছে, কোচি সেলামাজ (৩৬) পেশায় একজন ডেলিভারি ড্রাইভার। গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে সাবিনা নেসাকে হত্যা করেন তিনি।

সাবিনা নেসার পৈতৃক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে। গত বছরের ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে সাবিনা তার বাসা থেকে পাঁচ মিনিট দূরত্বের পেগলার স্কয়ারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হন। পরদিন কাছের কিডব্রুক এলাকার একটি পার্কের ভেতরে তার মরদেহ পাওয়া যায়।

ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত সাবিনা নেসার মাথায় আঘাত করছেন কোচি সেলামাজ। নেসা অজ্ঞান হয়ে গেলে তাকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টাও করেন। এরপর সাবিনা নেসাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি।

কোচি সেলামাজ পূর্ব সাসেক্সের ইস্টবোর্নের একটি গ্যারেজে কাজ করতেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর তিনি লন্ডনে যান। তিনি আদালতের কাছে স্বীকার করেন, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তার মনে নারীদের প্রতি আক্রোশ তৈরি হয়।

সাবিনা নেসা হত্যাকাণ্ডের কয়েক দিনের মধ্যেই কোচি সেলামাজকে গ্রেপ্তার করা হয়। গত ফেব্রুয়ারিতে তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। আজ রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত হতে অস্বীকৃতি জানান তিনি। তার অনুপস্থিতেই আদালত এই রায় ঘোষণা করেন।

বিচারক সুইনি ‘বর্বর’ এই হামলাকে যৌন উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন। বিচারক বলেন, সাবিনা নেসা ‘সম্পূর্ণ নিরাপরাধ একজন মানুষ। তিনি একটি ভয়ংকর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যার জন্য সম্পূর্ণভাবে আসামি দায়ী’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com