মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

অর্থনীতি এগিয়ে নিতে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘একটি দেশের অর্থনীতির গতিকে ত্বরান্বিত করতে হলে প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ মানবসম্পদের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) একদিকে দক্ষ জনবল তৈরি করছে, অন্যদিকে দেশে-বিদেশে চাকরির সুযোগ সৃষ্টি করছে।’

আজ (৭ এপ্রিল) বৃহস্পতিবার  রাজধানীর তেজগাঁওয়ে বিটাক আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় কনফারেন্স ও ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উচ্চ-মধ্যম অর্থনীতির দিকে অগ্রসর হতে হলে মানবউন্নয়নে দক্ষতার নানা দিকে নজর দিতে হবে। এজন্য সাধারণ শিক্ষার সঙ্গে দক্ষতা উন্নয়নমূলক কারিগরি শিক্ষার মানোন্নয়নসহ আধুনিক কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনবলের প্রসার ঘটানো জরুরি।

তিনি বলেন, দেশের শিক্ষিত বেকারদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে। দক্ষ জনশক্তি সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে একটি দক্ষতানির্ভর অর্থনৈতিক কাঠামো সৃষ্টি করতে হবে। এজন্য চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে শিল্পখাতে কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব এড়ানোর জন্য বিটাকের প্রশিক্ষণ কারিকুলামকে হালনাগাদ করতে হবে।

বিটাকের মহাপরিচালক মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহ, জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিভূতি রায়, ব্রেমেন ইনস্টিটিউট অব ওয়ার্কপ্লেস কোয়ালিফিকেশনের ব্যবস্থাপনা পরিচালক রাইমুন্ড ফ্রাঙ্ক ও এটুআই প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com