শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১২:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

কাতার বিশ্বকাপ থেকে ইরানকে বহিষ্কারের দাবি

নারীদের স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে না দেওয়ায় ইরানকে বিশ্বকাপ ফুটবল ২০২২-এ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। বুধবার (৩০ মার্চ) অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় লেবাননের মুখোমুখি হয় ইরান।

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশাদে অনুষ্ঠিত এ ম্যাচে মোট ১২ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়েছিল। এর মধ্যে দুই হাজার ছিলেন নারী।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ম্যাচ দেখতে চাওয়া এ সকল নারীদেরকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। নিজের দেশে অনুষ্ঠিত এ ম্যাচে লেবাননকে ২-০ গোলে হারায় ইরান।

মানবাধিকার কর্মীদের দাবি, টিকেট কেটে নারীরা ফুটবল ম্যচটি দেখতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের বিরুদ্ধে পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ। তাছাড়া স্টেডিয়ামের বাইরে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ আয়োজনেও বাধা দেয় পুলিশ।

“ইউনাইটেড ফর নাভিদ” নামে বিদেশে অবস্থানরত ইরানের অ্যাথলেটস ও অ্যাকটিভিস্টদের একটি দল নারীদের প্রতি এমন বৈষম্যমুলক আচরণ বন্ধ না করা পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে ইরানকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। ফিফার ডেপুটি সেক্রেটারির কাছে লেখা এক চিঠিতে সংগঠনটি বলে, “২০২২ ফুটবল বিশ্বকাপ থেকে ইরানকে বহিষ্কারের জন্য আমরা আনুষ্ঠানিক দাবি জানাই।”

ইসালিমক রিপাবলিক অব ইরানে নারীরা নানা ধরনের বৈষম্যের শিকার হন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে।

তবে ফিফাকে দেওয়া এক চিঠিতে ক্রীড়া ক্ষেত্রে নারীদের সঙ্গে বৈষম্য হয় এমন সব নীতি বাদ দেবে বলে জানিয়েছিল ইরান। কিন্তু গত বুধবারের ঘটনার পর দেখা যাচ্ছে নারীদের প্রতি বৈষম্যমূলক নীতি পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি দেশটি।

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে জরুরি ভিত্তিতে নারীদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা বাতিলে জন্য ইরানের প্রতি দাবি জানানোর আহ্বান জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com