বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইটভাটা বন্ধের নির্দেশ অমান্য, চট্টগ্রামের ডিসিকে আদালতের নোটিশ নওগাঁর সেফটি ট্যাংকে মিতুর লাশের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন লোহাগাড়ায় জামাল উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি: আশার আলো নাকি নতুন প্রশ্ন? শ্রীবরদীতে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা সহ পিকআপ ভ্যান আটক শেরপুরের সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১ ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের দোকানে অনিয়ম: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা মানুষ হিসেবে আমাদের প্রধান কাজ হলো অসহায় মানুেষর পাশে দাঁড়ানো: মো: মুজিবুর রহমান এমপি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিলেন মোজতবা খামেনি, বংশপরম্পরায় নেতৃত্বে নতুন অধ্যায়

ব্যাটারি রিকশাকে বাসের ধাক্কা, আহত ৩

 

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি: 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী দেওয়ানহাট এলাকায় আবারো পূরবী বাসের ধাক্কায় ব্যাটারি রিকশার চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে দেওয়ানহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রিকশা চালকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

 

স্থানীয়ভাবে জানা যায়, চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ১১টার দিকে দোহাজারী দেওয়ানহাট মোড়ে পৌছালে একটি ব্যাটারি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে মোটর রিকসাটি সড়কের মধ্যেই ধুমড়ে মুছড়ে যায়।এতে রিকসা চালক সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুন মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২২), রিকসা যাত্রী খাগরিয়া ৩নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে মো. ইমরান (২০) ও খাগরিয়া ১নং ওয়ার্ডের সুজা মিয়ার ছেলে মো. মোরশেদ (৩৫) গুরুতর আহত হয়।

 

দুর্ঘটনার পরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর রিকশা চালক জাহাঙ্গীর আলম ও রিকশা যাত্রী মো. ইমরানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

রিকশা চালক জাহাঙ্গীর আলমের অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক। এর আগে গত ১৩ মার্চ দোহাজারী সদরে পূরবী বাসের ধাক্কায় একইসাথে দুই ভাই-বোন ও রিকশা চালকসহ ৩ জন নিহত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com